রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

রাজনীতি

বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছেঃ ডা. জাফরুল্লাহ

 প্রকাশিত: ২২:৩৬, ১৩ নভেম্বর ২০২০

বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছেঃ ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সবাইকে ফোন দিয়েছেন, কিন্তু শেখ হাসিনাকে ফোন দেন নাই। আর তাই জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকাল বাস পোড়ানো হয়েছে। তিনি (হাসিনা) বোঝাতে চেয়েছেন, এ দেশে সন্ত্রাস আছে। সন্ত্রাস দমন করতে হলে তা‌কে দরকার। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।
 
জাফরুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। এখন আমরা অপেক্ষায় আছি আল্লাহু আকবার বলে এটা (গণতন্ত্র) মাটি চাপা দেব? নাকি হরিবোল বলে আগুনে পোড়াব? এই গণতন্ত্র মুক্তির একটাই পথ আছে। তা হলো সম্মিলিতভাবে সবাইকে রাস্তায় নামতে হবে।
 
বিএনপির উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার ওপর এত অত্যাচার করা হচ্ছে তারপরও কিভাবে তারা সয়ে যাচ্ছে? এত নেতাকর্মীদের জামিন দেয় কিন্তু বেগম খালেদা জিয়াকে দেয় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।

অনলাইন নিউজ পোর্টাল