বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

 প্রকাশিত: ১৮:৪৪, ২৮ নভেম্বর ২০২৪

এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সৈরাচারমুক্ত করেছি। মানুষ সৈরাচারমুক্ত করেছে দেশ। এখন দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে এ কথা বলেন তিনি।  

তারেক রহমান বলেন, দেশে বহু মেধাবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্ম থেকে মেধাবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না; মেধা দিয়ে দক্ষ পেশাদার খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীও গড়ে তুলতে হবে। আমাদের সমাজের গঠনই এমন। লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া। মূলত, যার যে বিষয়ে মেধা ভালো, তাকে সে বিষয়ে দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়ার ক্ষমতায় ‘নতুন কুঁড়ি’ নামে একটি অনুষ্ঠান চালু ছিল। যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। খেলার ক্ষেত্রে আমরা দেশের ভালোমানের ১০টি খেলা বাছাই করে সেসব খেলার জন্য দক্ষ খেলোয়াড় গড়ে তোলা হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।  

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের জনশক্তি ও প্রতিভাবান প্রজন্মকে পারদর্শী বিষয়ে দক্ষ করে গড়ে তোলা। যাতে করে আমাদের আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয়, আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে। শিশুদের ভবিষ্যৎ গড়তে শিশু একাডেমি গড়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই অবদান আজকের শিশু একাডেমি। আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সবার প্রতি আহ্বান রইল।

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে লালমনিরহাট অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।