বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

সারাদেশে প্রথম চার ঘন্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

 প্রকাশিত: ১৫:৫১, ৭ জানুয়ারি ২০২৪

সারাদেশে প্রথম চার ঘন্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সারাদেশে প্রথম চার ঘন্টায় ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।


আজ রোববার দুপুর সোয়া একটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ সকাল ৮টা থেকে সারাদেশের ৩০০টি আসনের মধ্য ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে নরসিংদীতে ১টি ও নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় ২টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে।’


পেপার পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মোট ব্যালটের ৯৩ শতাংশ ব্যালট পেপার সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে এবং যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।


সচিব বলেন, দুপুর ১২ টা থেকে ১২ টা ১০ পর্যন্ত শতকরা ভোট গ্রহনে ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্রগ্রাম বিভাগে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ , বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ, ময়মনসিংহে ২০ শতাংশ । সে হিসাবে গড়ে ৮টি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।


মুন্সীগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এ সম্পর্কিত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মুন্সিগঞ্জে  একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে তবে তা  ভোট কেন্দ্রের মধ্যে নয়।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলাবাহিনী আমাদের জানিয়েছেন, এটা আসলে ভোটের সাথে সম্পৃত্ত নয়। পুলিশ সুপার আমাদের জানিয়েছেন, ওই ব্যক্তি অন্য কোন একটি মার্ডার মামলায় আসামী ছিলেন। সে এলাকায় আসায় ছুরিকাঘাতে  মারা  গেছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’


আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ৫টি কেন্দ্রের ভোট  সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে ১ হাজার ২০০ ব্যালটে সিল মারা হলে সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে।
ইসি সচিব বলেন, জাল ভোট দেয়ার কারণে এ পর্যন্ত ৩ জনকে সাজা দেয়া হয়েছে। একজন পোলিং এজেন্টকে জাল ভোট দেয়ার সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থা