বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

কুমিল্লায় প্রমাণ হয়েছে ভোটে না যাওয়া ঠিক : মির্জা ফখরুল

 প্রকাশিত: ১৭:৫৯, ১৬ জুন ২০২২

কুমিল্লায় প্রমাণ হয়েছে ভোটে না যাওয়া ঠিক : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, তাদের সিদ্ধান্ত সঠিক। কুমিল্লার নির্বাচন প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের অধনে নির্বাচনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ঠিক। 

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, ‘‘কালকের নির্বাচন তো আপনারা নিজেরাই দেখেছেন, দ্বিতীয়বার আমি বলতে চাই না। এটা আমরা বহু আগে থেকেই জানি যে হবে। যে কারণে বলে দিয়েছি, আমরা কোনো নির্বাচনেই যাচ্ছি না। খুব পরিষ্কার করে বলেছি।’’

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি ছিল না। কিন্তু মেয়র পদে তাদের দুজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত দুইবারের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ৩৪৩ ভোটে পরাজিত করেন। 

সাক্কু অবশ্য এই ফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। 

মির্জা ফখরুল আরো একটা ব্যাপার পরিষ্কার করে বললেন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে, ‘‘এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে যে, সেটা তাদেরকে আরো বৈধতা খুব পরিষ্কার করে দিলেন। এটা এখন প্রমাণিত সত্য।’’