বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

রাজনীতি

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে: নানক

 আপডেট: ১৯:৫৭, ২০ মে ২০২২

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে: নানক

বিএনপি’র ভিতরে ভিতরে দ্বাদশ নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপি’র কাছে কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি বলেন, গত রমজান থেকেই বিএনপি প্রার্থীরা তাদের এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন হয় তো পানি ঘোলা করার চেষ্টা করছে।

জাহাঙ্গীর কবির নানক আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে মহিলা আওয়ামী আয়োজিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক র‌্যালিতে অংশ নিয়ে এ সব কথা।  

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি’র কর্মকান্ড মানুষ ভুলে নাই। তাদের নেতা নাই। নেতৃত্বশূন্য দল বিএনপি। তাই এখন পানি ঘোলা করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কোন লাভ হবে না, বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সঞ্চালনায় র‌্যালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সংগঠনের নেত্রীরা।