সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: ফখরুল

 প্রকাশিত: ১৯:৩৯, ১৩ মে ২০২২

বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: ফখরুল

বাংলাদেশেও দ্রুত শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেছেন, ‘বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য। কারণ হচ্ছে, একইভাবে এখানকার অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এখানে ঋণ এতো বেশি গ্রহণ করা হয়েছে যে ইতোমধ্যে ঋণের বোঝা জনপ্রতি ৪৭২ ডলার। ওখানকার মতো পরিস্থিতি এখানেও দেখা দেবে। মুদ্রাস্ফীতি এতো বাড়বে যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’ 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুই যুবদল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুল। তখন তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই সরকারের পদত্যাগ করা উচিত বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সমালোচনা করে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী নিজে একজন বড় ব্যবসায়ী মানুষ। ওনার ব্যবসায়ীদের চরিত্র সম্পর্কে ধারণা থাকা উচিৎ ছিল। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করা মানে তাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। গোটা যে অবস্থাটা সে অবস্থায় আমরা দেখতে পাই সরকারের পরিচ্ছন্ন মদদে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের সিন্ডিকেট দায়ী এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা সম্পূর্ণভাবে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। তাদের পদত্যাগ করা উচিত কারণ গোটা দেশের মানুষ জানে তাদের সব ক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচার, অর্থনৈতিক ধ্বংস করে দেওয়া, সব মিলিয়ে তাদের পদত্যাগ করা উচিত।’