শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

মতামত

সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ

 প্রকাশিত: ১০:৫৫, ২ নভেম্বর ২০২৫

সুদানে গণহত্যা নিয়ে যে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,

“বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে আফ্রিকার দেশ সুদান। গত তিন দিনে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। নিহতদের মধ্যে হাসপাতালের প্রায় ৫০০ রোগী ও তাদের স্বজনরাও রয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন। সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।”

শায়খ আহমাদুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, “এত ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে—তারা কি সত্যিই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, নাকি নিজেদের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “শান্তিরক্ষা মিশনের নামের মর্যাদা রক্ষার্থেও কি তারা সুদানের সহিংসতা থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেবে না? এই হত্যাযজ্ঞ যদি কোনো উন্নত দেশে ঘটত, তবে কি বিশ্বজুড়ে এতটাই নীরবতা থাকত? গরিব এবং মুসলমান বলেই কি সুদানের মানুষের প্রাণের কোনো মূল্য নেই তথাকথিত সভ্য সমাজের কাছে?”