সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত নিহত সেনা পরিবারের আবাসন উদ্বোধন কিমের তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের ভোটের উত্তাপের পর নাহিদের বাসায় তারেক রহমানের এক ভিন্ন রাত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

খেলা

হ্যাটট্রিক জয়ে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

 প্রকাশিত: ১৫:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাটট্রিক জয়ে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ড-ইংল্যান্ডের পর নেপালকে হারিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট নিশ্চিত করল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আজ ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইটে নাম লেখায় ক্যারিবীয়রা। অন্যদিকে তিন ম্যাচের সবগুলোতে হেরে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করল নেপাল।

মুম্বাইয়ে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১৭ রানে ৩ উইকেট হারায় নেপাল। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ৭৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেপাল।

কিন্তু সপ্তম উইকেটে হাফ-সেঞ্চুরির জুটিতে নেপালকে লজ্জার হাত থেকে রক্ষা করেন দীপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি। শেষ ওভারের দ্বিতীয় বলে বিচ্ছিন্ন হবার আগে ২৬ বলে ৫৪ রানের জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল।

টি-টোয়েন্টিতে ১১তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৩টি করে চার-ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন আইরি। ৪ চারে ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন কামি।

নেপালের ইনিংসের শুরুতে ও শেষ দিকে ২টি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার ছিলেন জেসন হোল্ডার। ২৭ রানে ৪ উইকেট নেন তিনি।

১৩৪ রানের জবাবে খেলতে নেমে ৩৩ বলে ৪৩ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। ১৭ বলে ২২ রান করে বিদায় নেন কিং। এরপর ৫৯ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৮ বল বাকী থাকতে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন হোপ ও শিমরোন হেটমায়ার।

৫টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৬১ রান করেন হোপ। ৩২ বল খেলে ৪ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে অনবদ্য ৪৬ রান করেন হেটমায়ার। ম্যাচ সেরা হন হোল্ডার।