সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত নিহত সেনা পরিবারের আবাসন উদ্বোধন কিমের তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের ভোটের উত্তাপের পর নাহিদের বাসায় তারেক রহমানের এক ভিন্ন রাত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

জাতীয়

পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৫:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তিনি পুরোনো জীবনে ফিরে যাবেন, লেখালেখি করবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকারের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আমি আবার পুরোনো জীবনে ফিরে যাবো।

লেখালেখি করবো। সেই সুবাদে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে কথা হবে।

উপদেষ্টা থাকাকালে কোনো পূর্ণতা বা অপূর্ণতা বা আফসোস থেকে গেছে, এমন কিছু আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভালো-মন্দ মিলিয়েই।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।