শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

ফিচার

চুরি করতে ১০ কেজি ওজন কমালেন চোর!

 প্রকাশিত: ০৯:৪৪, ২১ নভেম্বর ২০২১

চুরি করতে ১০ কেজি ওজন কমালেন চোর!

চুরির ‘প্রয়োজনে’ ওজন কমানোর ঘটনা খুব কম সোনা যায় । আর এই নজিরবিহীন কাণ্ডই ঘটিয়েছেন এক ব্যক্তি। সরু জানালা  দিয়ে বাড়িতে ঢুকে চুরি করার জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি। গত শনিবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আমদাবাদের বসন্ত বিহার সোসাইটি রেসিডেন্সের একটি বাড়িতে মোহিত সিংহ চৌহান নামে এক ব্যক্তি গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তার চাকরি চলে যায়।

তবে বেশ কয়েক বছর ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করার সুবাদে সেখানকার খুঁটিনাটি ছিল মোহিতের নখদর্পণে। বাড়ির কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোন জায়গা দিয়ে বাড়িতে ঢুকলে নজরে আসবে না, কোথায় মূল্যবান জিনিসপত্র, গয়না ও টাকাপয়সা রাখা হয় সে সম্পর্কেও মোহিত ওয়াকিবহাল ছিলেন। তাই ওই বাড়িতে চুরি করার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।

 মোহিত ওই বাড়ির স্লাইডিং জানালা দিয়ে ঢোকার পরিকল্পনা করেন। কিন্তু বাদ সাধে তার স্থূলকায় শরীর। তবে চুরির ব্যাপারে বদ্ধপরিকর মোহিত সিদ্ধান্ত নেন ওজন কমিয়েই চুরি করতে ঢুকবেন তিনি।

ওজন কমানোর জন্য তিন মাস ধরে শুধু এক বেলা খেয়েছেন মোহিত। বেশ কয়েক মাস আগে তিনি জানতে পারেছিলেন ওই বাড়ির সদস্যরা কয়েক দিনের জন্য ঘুরতে যাচ্ছেন। আর সেই সুযোগ কাজে লাগানোর জন্য ডায়েট করা শুরু করেন তিনি।

ওই বাড়ির সদস্যরা ঘুরতে যাওয়ার পরই মোহিত সাইকেল নিয়ে হাজির হন। জানলা কেটে তার মধ্য দিয়ে অনায়াসে গলে ঘরের ভিতরে ঢুকে পড়েন তিনি। নগদ অর্থ এবং গয়না মিলিয়ে প্রায় ৩৮ লাখ রুপির মালামাল চুরি করে পালান মোহিত।
তবে বাড়ির সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিলেও রাস্তার ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই  মোহিতকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের কাছে তার এই অভিনব পরিকল্পনার কথা মোহিত নিজেই জানিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল