সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

সংস্কৃতি

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন লেখক ফোরামের জহির উদ্দিন বাবর

 প্রকাশিত: ২০:২৪, ২৫ ডিসেম্বর ২০২২

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন লেখক ফোরামের জহির উদ্দিন বাবর

সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা পেলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সদস্য জহির উদ্দিন বাবর

আজ (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। এ সময় সাব-এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিশিষ্ট লেখক-সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ইতিহাস/গবেষণা বিভাগে ‘ইতিহাসের বোবা কান্না’ বইয়ের জন্য জহির উদ্দিন বাবর এই সম্মাননা পান। সম্মাননা হিসেবে তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি ‘লেখক উত্তরীয়’ পরিয়ে দেওয়া হয়।

জহির উদ্দিন বাবর লেখক ফোরামের গত দুই সেশনে সভাপতি। বর্তমানে তিনি ফোরামের অভিভাবক পরিষদের অন্যতম সদস্য হিসেবে সমাসীন রয়েছেন। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগড়িতে প্রায় ১০০ লেখককে এই সম্মাননা প্রদান করা হয়। সাব-এডিটরস কাউন্সিলের মতো বড় সংগঠন থেকে এই সম্মাননা অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানান লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। পাশাপাশি আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।