শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

লাইফস্টাইল

মাত্র ৩ উপাদানেই হবে ‘অরেঞ্জ আইসক্রিম’

 প্রকাশিত: ১৯:৪৮, ১০ মার্চ ২০২১

মাত্র ৩ উপাদানেই হবে ‘অরেঞ্জ আইসক্রিম’

ছোট-বড় সবাই আইসক্রিম খেতে পছন্দ করেন। কারো পছন্দ স্ট্রবেরি, কারো ভ্যানিলা বা চকলেট। তবে এর মধ্যে অরেঞ্জ আইসক্রিমের কথা তো ভুলে গেলে চলবে না! এ ফ্লেভারের আইসক্রিমের প্রতি বাড়তি আকর্ষণ আছে সবার। আইসক্রিমের মধ্যে ভ্যনিলা বা চকলেটের মতো অরেঞ্জ ফ্লেভারেরও সমান জনপ্রিয়তা রয়েছে।

বেশিরভাগ সময় আইসক্রিম কর্ণার থেকেই সবাই আইসক্রিম কিনে খেয়ে থাকেন। তবে চাইলেই মাত্র ৩ উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন অরেঞ্জ আইসক্রিম। জেনে নিন রেসিপি-

উপকরণ: ১. মাল্টা বা কমলালেবু ১টি, ২. কনডেন্সড মিল্ক আধা কাপ, ৩. হুইপিং ক্রিম ১ কাপ ও ৪. সামান্য অরেঞ্জ ফুড কালার

পদ্ধতি: প্রথমে কমলা বা মাল্টা থেকে ভালো করে রস বের করে রাখুন একটি পাত্রে। এবার এর মধ্যে আধা কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। কমলার রস ও কনডেন্সড মিল্ক ভালো করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, কনডেন্সড মিল্ক যেন ভালোভাবে গলে যায়।

এরপর হুইপিং ক্রিম একটি হ্যান্ড বা ইলেট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। ৫-৭ মিনিট বিট করে যখন ফোমের মতো হবে; তখন কমলার রস ও কনডেন্সড মিল্কের মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আবারো ভালো করে বিট করে নিন ২-৩ মিনিট। এবার একটি বক্সে আইসক্রিমের এ মিশ্রণটি ঢেলে মুখ লাগিয়ে ফ্রিজের ডিপে রাখুন ৮ ঘণ্টা।

নির্দিষ্ট সময় পর বের করে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ আইসক্রিম। এটি বেশ কয়েকদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।

অনলাইন নিউজ পোর্টাল