বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

ইসলাম

তারাবির খতমের পর আবার শুরু থেকে পড়া?

 প্রকাশিত: ১০:৫৩, ১৮ মার্চ ২০২৬

তারাবির খতমের পর আবার শুরু থেকে পড়া?

রমজান মাসে তারাবির নামাজে কোরআন খতম করা একটি সুন্নত আমল। খতম শেষ হওয়ার পর আবার সূরা বাকারা থেকে কিছু আয়াত তিলাওয়াত করা মুস্তাহাব বলে ফুকাহায়ে কেরাম উলে্লখ করেছেন। কোরআন খতমের পর আবার শুরু করার দলিল হলো, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো হাল্লুল মুরতাহিল'।

সাহাবারা জিজ্ঞাসা করলেন এর অর্থ কী? তখন নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন খতম করে আবার শুরু থেকে তিলাওয়াত শুরু করে।' (তিরমিজি, হাদিস : ২৯৪৮)

এই হাদিস থেকে আলেমরা বলেছেন, কোরআন খতমের পর আবার শুরু করা উত্তম।

এ বিষয়ে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো, আল-ইতকান ফি উলুমিল কোরআন-এ উল্লেখ আছে :

কোরআন খতম করলে আবার প্রথম থেকে শুরু করা মুস্তাহাব। খুলাসাতুল ফাতাওয়াতে বলা হয়েছে, খতমের পরে আবার শুরু করা ভালো।

তারাবির ক্ষেত্রে সঠিক পদ্ধতি

আলেমরা বলেন, যদি ২০ রাকাতে খতম হয়, তাহলে ১৯তম রাকাতে খতম করা ভালো এবং শেষ ১-২ রাকাতে সুরা বাকারা থেকে কয়েক আয়াত পড়া ভালো। এর কারণ হলো, কোরআনের তিলাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা। তাই খতমের পরে আবার শুরু করার সুন্নত আমল করা উচিত।

তবে এটি অবশ্যই করতেই হবে∏এমন নয়। মূল কথা হলো, তারাবিতে কোরআন খতম করা সুন্নত। এ খতমের পর আবার সুরা বাকারা থেকে কয়েক আয়াত পড়া মুস্তাহাব। এটি না পড়লেও তারাবি বা খতমে কোনো সমস্যা নেই।