শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ইসলাম

“ওয়াক্তের আগে দেওয়া ফজরের আযান কি শুদ্ধ হয়?”

 প্রকাশিত: ১৪:২৯, ১৪ নভেম্বর ২০২৫

“ওয়াক্তের আগে দেওয়া ফজরের আযান কি শুদ্ধ হয়?”

প্রশ্নআমি এক মসজিদের মুআযযিন। কিছুদিন আগে ওয়াক্ত হওয়ার পূর্বেই ফজরের আযান দিয়ে দিই।

জানার বিষয় হল, ওয়াক্তের আগে আযান দেওয়া কি শুদ্ধ হয়েছে? এক্ষেত্রে কি পুনরায় আযান দেওয়া জরুরি ছিল?

উত্তরওয়াক্তের আগে আযান দিলে সহীহ হয় না। তাই ওই আযান শুদ্ধ হয়নি। সেক্ষেত্রে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দেওয়া জরুরি ছিল।

উল্লেখ্য, ওয়াক্তের আগে আযান দিলে তখনই কেউ ফরয নামায পড়ে নিতে পারে। রমযানে মাগরিবের আযান সময়ের আগে দিলে মানুষের রোযা না হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য মুআযযিন সাহেবের খুব সতর্কতা অবলম্বন করা জরুরি। আর ভুলে সময়ের পূর্বে আযান দিয়ে দিলে তৎক্ষণাৎ ঘোষণা দেওয়া এবং ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দেওয়া কর্তব্য।

* كتاب >الأصل< للشيباني ১/১১০: قلت: أرأيت رجلا أذن قبل وقت الصلاة؟ قال: لا يجزيه. قلت: فإن فعل ذلك؟ قال: فعليه أن يعيد أذانه إذا دخل الوقت. قلت: فإن لم يفعل وصلى بهم؟ قال: صلاتهم تامة.

–সুনানে আবু দাউদ, হাদীস ৫৩৫; মুখতাসারু ইখতিলাফিল উলামা, জাস্সাস ১/১৮৭; আলমাবসূত, সারাখসী ১/১৩৪; ৫৬; তুহফাতুল ফুকাহা ১/১১৬; মাজমাউল আনহুর ১/১১৩; রদ্দুুল মুহতার ১/৩৮৫

মাসিক আলকাউসার