মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি ইরানের হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের খামেনি হত্যার খবর শুনে ‘মর্মাহত’ বাংলাদেশ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ২ ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯ যুদ্ধের মধ্যে জেবেল আলী বন্দরে আটকা বিএসসির জাহাজ ‘জয়যাত্রা’ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা ‘দ্রুত নিষ্পত্তির জন্য’ অন্য আদালতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না: লারিজানি ইরান যুদ্ধ: তেলের দামে উত্থান, পুঁজিবাজারে পতন মধ্যপ্রাচ্য সংকট: তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫ ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ইসলাম

সিজদায় তন্দ্রা হলে কী করতে হবে?

 প্রকাশিত: ১৪:৫৪, ৮ নভেম্বর ২০২৫

সিজদায় তন্দ্রা হলে কী করতে হবে?

 

প্রশ্ন.একদিন রাতে ঘুমাতে দেরি হওয়ায় ফজরের সময় ঘুমের অনেক চাপ ছিল। এ অবস্থায়ই নামাযে দাঁড়াই। প্রথম রাকাতে ইমাম সাহেব যখন প্রথম সিজদায় যান আমিও ইমামের সাথে সিজদায় যাই। কিন্তু সিজদায় গিয়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এর মধ্যে ইমাম প্রথম সিজদা সম্পন্ন করে দ্বিতীয় সিজদা করেন। দ্বিতীয় সিজদা থেকে তিনি যখন ওঠেন, তখন আমার ঘোর কাটে। তখন আমি কী করব বুঝতে না পেরে ইমামের সাথে দাঁড়িয়ে যাই এবং ছুটে যাওয়া সিজদা আদায় না করেই ইমামের সাথে বাকি নামায শেষ করি।

জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? উক্ত অবস্থায় আমার কী করণীয় ছিল? জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর. আপনার ওই নামায আদায় হয়নি। তা পুনরায় পড়ে নেওয়া জরুরি। কেননা নামাযে প্রতি রাকাতে দুই সিজদা করা ফরয। একটি সিজদা ছুটে গেলেও নামায সহীহ হয় না।

এক্ষেত্রে আপনার করণীয় ছিল, তন্দ্রাভাব কেটে যাওয়ার পর প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদাটি নিজে নিজে আদায় করে তারপর দাঁড়ানো। এভাবে করলে আপনার নামায সহীহ হয়ে যেত।

* >المبسوط< للسرخسي ১/২২২ : قال: (وإذا سلم في الرابعة ساهيا بعد قعود مقدار التشهد ولم يقرأ التشهد، أو كان عليه سجدة تلاوة أو سجدة صلاتية، عاد إلى قضاء ما عليه) ... وإن كان قد سلم عامدا فقد قطع صلاته بسلام العمد، فإن كان ما ترك سجدة صلاتية فعليه إعادة الصلاة؛ لأنها ركن.

* >الفتاوى الهندية< ১/৭০ : (ومنها السجود) السجود الثاني فرض كالأول بإجماع الأمة.

 

–কিতাবুল হুজ্জাহ, ইমাম মুহাম্মাদ ১/১৯৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১২০; খিযানাতুল আকমাল ১/৫৭; আলমুজতাবা, যাহেদী ১/২৩৪; হালবাতুল মুজাল্লী ২/১৬৫; জামিউর রুমূয ১/১৪৫; আদ্দুররুল মুখতার ১/৪৪৭

 

মাসিক আলকাউসার