শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

আবার হরমুজ বন্ধের ঘোষণা ইরানের বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা অগাস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের শর্ত ঘোষণা করল ইরান ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে ছয় দিনের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

ইসলাম

তুরাগ তীরে এবার দুই পক্ষের তিন পর্বে বিশ্ব ইজতেমা

 প্রকাশিত: ১৬:১৩, ২৫ জানুয়ারি ২০২৫

তুরাগ তীরে এবার দুই পক্ষের তিন পর্বে বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবার মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারী দুই পক্ষের তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

এটি সরকারি সিদ্ধান্ত বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, মাওলানা জুবায়ের অনুসারীরা এবার ২ পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।  

তিনি আরো জানান, এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি, মৌখিকভাবেই করা হয়েছে।  

মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ৩১ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে তাদের দ্বিতীয় পর্ব।

মাওলানা সাদ অনুসারী মিডিয়ার সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের তিন পর্বের বিশ্ব ইজতেমা।

তিনি বলেন, সরকারিভাবে আমাদেরকে বলা হচ্ছে, এ বছরের পর থেকে মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীতে ইজতেমা করতে পারবে না। এজন্য লিখিতভাবে চাওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো লিখিত দেব না। প্রয়োজনে সরকার আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিক, আমরা এখানে আর ইজতেমা করতে পারবো না।