বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

ইসলাম

দাফনের সময় উভয় হাত ভরে তিনবার কবরে মাটি দেওয়া

 আপডেট: ১৩:৪৫, ১২ আগস্ট ২০২৩

দাফনের সময় উভয় হাত ভরে তিনবার কবরে  মাটি দেওয়া

প্রশ্ন

বিভিন্ন সমাজে প্রচলন আছে, মৃত ব্যক্তির দাফনের সময় যারা উপস্থিত থাকে, তারা সকলে উভয় হাত ভরে মাটি নিয়ে তিনবার কবরে ঢালে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?

উত্তর

মৃত ব্যক্তির দাফনের সময় উপস্থিত লোকদের জন্য মৃতের মাথার দিক থেকে তিনবার উভয় হাত দিয়ে কবরে মাটি ঢালা মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির জানাযার নামায আদায় করেন। এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিক থেকে তিনবার মাটি ঢেলে দেন। (সুনানে ইবনে মাজাহ, বর্ণনা ১৫৬৫)

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৮৩৭; আসসুনানুল কুবরা, বায়হাকী ৩/৪১০; আযযিয়াউল মানাবী ৩/৫০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; ইলাউস সুনান ৮/৩১৬

 

অনলাইন নিউজ পোর্টাল ২৪