শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

নারীর সম্মান সংরক্ষিত হয়েছে মুসলমানের কাছে

মুফতি মুহাম্মাদ নূরুল্লাহ

 আপডেট: ১১:০০, ৪ এপ্রিল ২০২৩

নারীর সম্মান সংরক্ষিত হয়েছে মুসলমানের কাছে

সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে উম্মত গঠিত হয়েছে তারাই পৃথিবীর সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আদিষ্ট। এ কারণে তাদের জীবনের আমূল পরিবর্তন করতে হয়েছে আর ইনসাফ ও ইসলামী আদালতের প্রতিষ্ঠার জন্য অভাবনীয় সংগ্রাম করতে হয়েছে। পৃথিবীর জাহেলিয়াতের আদিম একটি অত্যাচার ছিল নারীর প্রতি। ইসলাম নারীর জীবন ও সম্মান ফিরিয়ে দিয়েছে।

আজও পৃথিবীতে প্রকৃত মুসলমানের কাছেই রয়েছে নারীর নিরাপত্তা ও সম্মান।

বিগত কয়েক দশকের মধ্যে ১৪ কোটির বেশি নারী নিয়ে খোঁজ হয়ে গেছে। তাদেরকে হয়তো হত্যা করা হয়েছে না হয় দেশান্তর করা হয়েছে না হয় বিক্রি করা হয়েছে না হয় পাচার করা হয়েছে। খবর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার। ভারতে প্রতি বছর ১০ লক্ষ কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করা হচ্ছে। চীনেও তদ্রূপ। এটা হলো কিছু পত্রিকার দুর্দান্ত রিপোর্ট।
এছাড়াও দেশে দেশে যেভাবে নারীর ইজ্জত সম্মান ভূলুণ্ঠিত হয়েছে, নারী হয়েছে নিগ্রহের শিকার ও সম্পত্তি থেকে বঞ্চিত আর হয়ে উঠেছে ভোগের পণ্য তা কোনো প্রকৃত মুসলমান দ্বারা হয় নি।

বাংলাদেশে এখনো কন্যা সন্তান জন্ম হলে মিষ্টি বিতরণ করা হয়। এর ঠিক বিপরীত কালচার লক্ষ্য করা যায় ভারতসহ অন্য দেশগুলোতে। পশ্চিমা দেশগুলোতে নারীর বয়স ১৫ হওয়ার পর পিতা-মাতা তার ভরণপোষণের দায়িত্ব নেয় না। তাকে বের হয়ে যেতে হয় পিতার ঘর ছেড়ে। এগুলো মিডিয়া বলে না কিন্তু জনগণ পরম্পরায় সেসব তথ্য আমাদেরকে শুনিয়ে থাকেন।

অনলাইন নিউজ পোর্টাল ২৪