রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

তাকবীরে তাহরীমার মাসায়েল

 আপডেট: ১০:০৮, ১৭ অক্টোবর ২০২২

তাকবীরে তাহরীমার মাসায়েল

প্রশ্ন ১২১১: কয়েক দিন হলো জনৈক ইমাম সাহেবের মুখে শুনলাম যে, আমরা অনেকেই রাকাত ধরার জন্য দ্রুত রুকুতে চলে যাই। এ ক্ষেত্রে অনেকেই তাকবীরে তাহরীমা রুকুতে গিয়ে বলি। আবার অনেকে পূর্ণ তাকবীর রুকুতে গিয়ে না বললেও দাঁড়িয়ে তাকবীর শুরু করি কিন্তু শেষ করি রুকুতে গিয়ে। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় ‘আল্লাহু’ বলি আর রুকু অবস্থায় গিয়ে ‘আকবার’ বলি। এভাবে তাকবীরে তাহরীমা বললে নামায হবে না। বরং পূর্ণ তাকবীরে তাহরীমা দাঁড়িয়েই বলতে হবে। প্রশ্ন হচ্ছে, উক্ত ইমাম সাহেবের কথা কি সঠিক? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: হাঁ, উক্ত ইমাম ঠিক বলেছেন। তাকবীরে তাহরীমা পুরোটাই দাঁড়িয়ে বলতে হবে। পূর্ণ তাকবীর কিংবা তাকবীরের কিছু অংশও যদি রুকুতে গিয়ে [অর্থাৎ হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যাওয়ার পর] শেষ হয় তাহলে নামায আদায় হবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/৮৪, আসসিআয়াহ ২/১১০, ফাতহুল কাদীর ১/২৪৩, ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪১, রদ্দুল মুহতার ১/৪৪