রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আন্তর্জাতিক

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

 প্রকাশিত: ১৪:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

চীনের উত্তরাঞ্চলে ছোট একটি জৈবপ্রযুক্তি কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে শানসি প্রদেশের শোইয়াং শহরে একটি পাহাড়ে অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিতে এ বিস্ফোরণ হয়।

কোম্পানিটির আইনি প্রতিনিধিত্বকারীকে আটক করা হয়েছে, শোইয়াং শহর কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি দলও গঠন করেছে, রোববার সিনহুয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া বের হতে দেখা গেছে, সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের কারণ জানা যায়নি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি পশুখাদ্য, কয়লাজাতীয় পণ্য ও নির্মাণ উপকরণ নিয়ে গবেষণা করে বলে তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে দেখা যাচ্ছে।

কোম্পানিটির কোনো ওয়েবসাইট নেই; রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।