শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

ইসলাম

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি ৭টায়

 প্রকাশিত: ১৬:০৩, ৬ জুলাই ২০২২

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি ৭টায়

প্রতিবছরের মত এই বছরও ঈদুল আজহার দিনে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০ জুলাই ঈদের দিন সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আর শেষ জামাত হবে সকাল পৌনে ১১টায়।

বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তিনি বায়তুল  মোকাররমের পেশ ইমাম। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেয মাওলানা এহসানুল হকের ইমামতিতে হবে তৃতীয় জামাত। মুকাব্বির থাকবেন খাদেম মো. শহিদ উল্লাহ।

ঈদের চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। মাওলানা আবু সালেহ পাটোয়ারী এই জামাতে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির তিনি। এই জামাতে মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায়। এই জামাতটি পরিচালনা করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের খাদেম মো. রুহুল আমিন।

এই পাঁচ জামাতের কোনোটিতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন।