রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

অসলোয় মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ : পুলিশ

 আপডেট: ১১:৪৫, ৮ মার্চ ২০২৬

অসলোয় মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ : পুলিশ

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে রোববার একটি বিস্ফোরণ ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

অসলো পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। তবে, বিস্ফোরণের কারণ বা এর পেছনে কারা জড়িত সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে তারা দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা ও জরুরি সেবার সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তেহরান শিল্প ও কূটনৈতিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোয় কয়েকটি দূতাবাস হামলার মুখেও পড়েছে।

তবে অসলোতে দূতাবাসের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণের সঙ্গে ওই সংঘাতের কোনো সম্পর্ক আছে—এমন কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।