মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

আন্তর্জাতিক

ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে

 প্রকাশিত: ১৬:৫১, ২ ডিসেম্বর ২০২০

ইয়েমেনে প্রতি দশ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তারমধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গতমাসের জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

এদিকে, জাতিসংঘ গতকাল জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থাটি বলছে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর গত ছয় বৎসরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ ৩৩ হাজার মানুষ মারা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল