শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

 প্রকাশিত: ১৪:৪২, ১৭ এপ্রিল ২০২৪

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

ক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর তাসের।

এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলে ইরানের হামলার ব্যাপারে ‘বড় ধরনের প্রতিক্রিয়া’ জানানোর পরিকল্পনা করছেন।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও অংশীদারদের এবং মার্কিন কংগ্রেসের উভয় চেম্বারের নেতাদের সাথে একত্রে তিনি এমন পরিকল্পনা করছেন।

বিবৃতিতে বলা হয়,‘আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সুলিভান আরো জানান, যুক্তরাষ্ট্র আশা করে যে ওয়াশিংটনের মিত্র ও অংশীদাররা ‘খুব শিগগিরই তাদের নিজস্ব নিষেধাজ্ঞার পথ অনুসরণ করবে।’