রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে প্রিন্স উপাধি ত্যাগ করলেন রাজপুত্র

 আপডেট: ১২:১৬, ৪ এপ্রিল ২০২২

আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে প্রিন্স উপাধি ত্যাগ করলেন রাজপুত্র

জর্ডানের উত্তরাধিকারী  হামজাহ বিন হুসেন প্রিন্স উপাধি ত্যাগ করেছেন। গত (৩ এপ্রিল) টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি। খবর: রয়টার্স
 
টুইটারে পোস্টে হামজাহ লেখেন, সাম্প্রতিক বছরগুলোতে আমি যা প্রত্যক্ষ করেছি তারপরে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার ব্যক্তিগত বিশ্বাস যা আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম এবং যা জীবনে মেনে চলতে কঠোর চেষ্টা করেছি সেগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোর আধুনিক পদ্ধতি, প্রবণতা এবং মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 হামজাহ আরও লেখেন, আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে আমি প্রিন্স উপাধি ত্যাগ করা ছাড়া কোনো উপায় দেখছি না। যতদিন বেঁচে থাকবো ততদিন জর্ডানের প্রতি অনুগত থাকবো।

প্রসঙ্গত, জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেনের চতুর্থ পুত্র হামজাহ বিন হুসেন। দেশটির বর্তমান ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ছোট ভাই তিনি।  হামজাহ সে দেশের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ এনেছিলেন। এজন্য গত বছর গৃহবন্দি করা হয় তাকে।