বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনার পরিধি, স্থান বদলের দাবি’ ইরানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ রাফাহ সীমান্ত খুলে ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ

আন্তর্জাতিক

জাতিসংঘে একমাত্র ট্রাম্পই সশরীরে ভাষণ দেবেন

 প্রকাশিত: ১২:০৬, ৩১ জুলাই ২০২০

জাতিসংঘে একমাত্র ট্রাম্পই সশরীরে ভাষণ দেবেন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী সেপ্টেম্বরে সশরীরে উপস্থিত হয়ে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বৃহস্পতিবার এমন তথ্য দিয়েছেন। তবে ট্রাম্প সশরীরে ভাষণ দিলেও করোনা মহামারীর কারণে বিশ্বের অন্যান্য নেতারা নিউইয়র্কে ভ্রমণ না করে ভিডিও বার্তা পাঠাবেন।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিশ্ব সংস্থাটির বার্ষিক অধিবেশন সপ্তাহব্যাপী এক উদযাপনে রূপ নেবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গত মে মাসে বলেছিলেন, ভ্রমণ সমস্যার কারণে বিশ্ব নেতারা ভিডিও বার্তা পাঠাবেন। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ গত সপ্তাহে কয়েকটি বিশেষ পদক্ষেপ নিতে একমত হয়েছে।

যাতে বলা হয়েছে, প্রতিটি দেশের নিউইয়র্কভিত্তিক অন্তত একজন প্রতিনিধি, সম্ভব হলে দুজন, বক্তব্যের জন্য সাধারণ পরিষদের হলে উপস্থিত হবেন।
সাধারণ অধিবেশেনে ব্রাজিলের পরেই ঐতিহ্যগতভাবে ভাষণ দেবে যুক্তরাষ্ট্র। আগামী ২২ সেপ্টেম্বর এই অধিবেশন শুরু হতে যাচ্ছে।
 

অনলাইন নিউজ পোর্টাল