বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতের জনতার ইশতেহার ঘোষণা সন্ধ্যায় ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনার পরিধি, স্থান বদলের দাবি’ ইরানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ রাফাহ সীমান্ত খুলে ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ

জাতীয়

পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ ইসির

 প্রকাশিত: ১৩:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ‌‌‌‌ ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিডি অ্যাপের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা তাদের পোস্টাল ব্যালট বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন। সব পোস্টাল ব্যালটে ইউনিক কিউঅআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা রয়েছে।

ডাক বিভাগের চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠালে ব্যালট রিটার্নিং কর্মকর্তারা নেবেন না।

এই সুবিধা পাচ্ছেন তিন শ্রেণির ভোটার: সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদি।

এ ছাড়া প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পৌঁছালে গণনা করা হবে, তার পরে পাঠানো ব্যালট বাতিল বলে গণ্য হবে।