শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০

 প্রকাশিত: ১৮:২৩, ৯ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০

দেশে গত এক দিনে ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। তাতে চলতি বছরের এ পর্যন্ত এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪০১ জনে।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪২১ জনকে নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৮ হাজার ৭০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

চলতি ডিসেম্বরের নয় দিনে ডেঙ্গুতে মারা গেলেন ১৯ জন। এর আগে নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের। অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

তার আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন ও ডিসেম্বরের নয় দিনে ৪ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।