বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

স্বাস্থ্য

করোনায় দু’জন মারা গেলেন, শনাক্ত ৩১

 প্রকাশিত: ১৮:১৩, ২৩ মে ২০২২

করোনায় দু’জন মারা গেলেন, শনাক্ত ৩১

টানা ৩০ দিন করোনায় মৃত্যুহীন থাকার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এর পরের দিন আবার মৃত্যুশূন্য দেশ। কিন্তু তার পর দিনই জোড়ামৃত্যু। মানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে দুইজন মারা গেছেন। আর নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ৩১ জন। 

যে দুজন মারা গেছেন তারা পুরুষ। ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন তারা। তাদের একজনের বয়স ৫০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৬০ বছরের বেশি। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করেছে তারা। এর মধ্যে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৯ জন রোগী শনাক্ত হয়েছিল। 

নমুনা পরীক্ষার বিপরীতে এদিনের দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এটা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

নতুনদের নিয়ে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। করোনায় দেশে মোট মারা গেলেন ২৯ হাজার ১৩০ জন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো ১৯৩ জন। সব মিলে এখন অব্দি ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন সেরে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১ রোগীর মধ্যে ২৪ জন ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী পাওয়া গেছে।