বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

জাতীয়

মেয়েকে নিয়ে ফুটবল মাঠে তারেক রহমান

 প্রকাশিত: ১৮:৪১, ২৬ মার্চ ২০২৬

মেয়েকে নিয়ে ফুটবল মাঠে তারেক রহমান

মেয়ে জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রীকে। মাঠে তাকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে। সাবেক ফুটবলারদের নিয়ে লাল দল ও সুবজ দল এই ম্যাচে লড়াই করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খেলা উদ্বোধন করেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় গ্যালারি থেকে অনেক দর্শক করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

পরে ভিআইপি লাউঞ্জে বসে প্রধানমন্ত্রী ফুটবল খেলা দেখেন। তার সঙ্গে অন্যদের মধ্যে জাইমা রহমান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।