শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

বিনোদন

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালাঅনুষ্ঠত

 প্রকাশিত: ১৬:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালাঅনুষ্ঠত

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মিরপুরের নাফিয়্যিন ইন্টারন্যাশনাল একাডেমী প্রাঙ্গণে আজ শুক্রবার দিনব্যাপী এক প্রাণবন্ত অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নবাগত শিল্পীরা অভিনয় ও আবৃত্তির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ বান্না। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ)-এর সভাপতি আবেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ’র সহ-সভাপতি সবুজ চৌধুরী কচি।

 

প্রশিক্ষণ সেশনে নাট্যাভিনয়ের ওপর প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান নাট্যশিল্পী কল্লোল শরিফী এবং আবৃত্তির ওপর প্রশিক্ষণ দেন বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী মৃন্ময় মিজান। দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, উচ্চারণ, আবৃত্তির টেকনিক, সংলাপ বলার কৌশল, মঞ্চে চলাফেরা, আবেগ প্রকাশসহ নানা বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে আবেদুর রহমান বলেন, ‘অভিনয় ও আবৃত্তি কেবল বিনোদন নয়—এটি মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে এমন এক শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাদের ব্যক্তিত্ব গঠনে এবং শিল্পচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

বিশেষ অতিথি সবুজ চৌধুরী কচি বলেন, ‘অভিনয় ও আবৃত্তি সমাজের আয়না। এই মাধ্যমের মাধ্যমে সামাজিক পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। নতুনদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যতের সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।’

 

কর্মশালায় অংশগ্রহণকারী নতুন অভিনেতা ও আবৃত্তি শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মালিক আব্দুল লতিফ, রূপনগর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আব্দুল আহাদ শোয়েবসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

দিনব্যাপী জমজমাট এই কর্মশালাটি তরুণ শিল্পীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর করে তোলে। উপস্থিত অতিথি ও প্রশিক্ষকরা এমন উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান।