সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত, যাতে উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়ন জোরদার করা যায়।
সংসদের উদ্বোধনী অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে ওয়াশিংটনের গুরুত্ব প্রদান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের সমর্থনকে প্রতিফলিত করে।