শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

শিক্ষা

সময় বদলে স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

 প্রকাশিত: ১৫:২৮, ৮ ডিসেম্বর ২০২৪

সময় বদলে স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারি আয়োজনের প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের।

১২ ডিসেম্বর এই লটারি হওয়ার কথা ছিল।

অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর ভর্তি লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।”

একই শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেছেন, সময় বদলে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

যদিও লটারির তারিখ পরিবর্তনের কারণ নিয়ে মন্তব্য করতে চাননি কর্মকর্তারা।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট ফাঁকা আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি।

ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে শূন্য আসন রয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি। বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে ভর্তির পরও বেসরকরি স্কুলে আসন শূন্য থাকবে।