মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

শিক্ষা

ঢাবির ৫৩তম সমাবর্তন: কালো গাউনে মুখরিত গ্রাজুয়েটরা

 প্রকাশিত: ১৩:০৯, ১৭ নভেম্বর ২০২২

ঢাবির ৫৩তম সমাবর্তন: কালো গাউনে মুখরিত গ্রাজুয়েটরা

প্রায় তিন বছর পর আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। ১৬ নভেম্বর থেকে সমাবর্তনের গাউন আর কালো টুপি হাতে দেওয়া হয় গ্র্যাজুয়েটদের। পোশাক পাওয়ার পর থেকেই পুরো ঢাবি ক্যাম্পাসে উৎসবমুখর হয়ে উঠে। কালো গাউন আর সমাবর্তন ক্যাপ পরা গ্রাজুয়েটে ছেয়ে যায় ক্যাম্পাস। 

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, টিএসসি, কার্জন হল, সিনেট ভবন আর হলগুলোতে নতুর গ্রাজুয়েটদের পদচারণায় নতুনভাবে প্রাণ পায় ক্যাম্পাস। ২০১৯ সালের ২৬ আগস্ট থেকে এ বছরের ১৩ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ গ্র্যাজুয়েটবৃন্দ এই সমাবর্তনে অংশগ্রহণ নিচ্ছেন। এর আগে সর্বশেষ ঢাবির ৫২তম সমাবর্তন হয়েছিল ২০১৯ সালের ৯ ডিসেম্বর। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ। 

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব গ্র্যাজুয়েটদের সমাবর্তন গাউন, ক্যাপ ও ব্যাগ দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নিজের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসের শেষ মুহূর্তগুলোকে ধারণ করে রাখার মধুর প্রতিযোগিতা। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মল চত্বর, সিনেট ভবন, রাজু ভাস্কর্য, টিএসসি, কার্জন হলসহ বিভিন্ন জায়গায় ছবি তুলছেন। নিজেদের মাথার ক্যাপ উঁচিয়ে ধরে জানান দিচ্ছেন গ্রাজুয়েট হওয়ার আনন্দ। পরিপাটি ড্রেসের ওপরে কালো গাউন চাপিয়ে, কাঁধে সমাবর্তনের বিশেষ ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাসে দল বেঁধে বিচরণ করতে দেখা যায় তাদের। এক স্থান থেকে অন্যস্থানে গিয়ে ছবি আর আড্ডা দিচ্ছেন তারা। স্মৃতি জমিয়ে রাখতে পরিচিত জায়গাগুলোতে নানান ভঙ্গিমায় ছবি তুলছেন তারা।

গাউন পরে ছবি তুলছিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রাজুয়েট ইমাদ উদ্দিন সরদার। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই কালো গাউন পরে ছবি তোলা একটি বড় আবেগের বিষয়। একদিকে আমরা যেমন আনন্দ করছি, ছবি তুলছি তেমনি এই ক্যাম্পাসকে ছেড়ে যাওয়ার বার্তাও দিচ্ছে এই গাউন। তবে এখন ছবি তুলে ভবিষ্যতে দেখার জন্য হলেও গায়ে জড়ানো কালো গাউন, আর ক্যাপ পরে ছবি তোলাতেই বেশি মনোযোগ। বন্ধুদের ছেড়ে সামনে সবাই হয়তো আলাদা আলাদা কর্মক্ষেত্রে যাবো। দীর্ঘদিন অনেকের সাথে একত্র হওয়া হবে না। তাই সবার সাথে ছবি তুলে স্মৃতি জমাচ্ছি। এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়।’ 

৫৩ তম সমাবর্তনে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আলাদা ভেন্যুতে এই সমাবর্তনে অংশ নিবেন।