মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

শিক্ষা

৫৫ বছরের বেলায়েত ঢাবির ভর্তি পরীক্ষা দেবেন

 প্রকাশিত: ১৭:৪২, ২১ মে ২০২২

৫৫ বছরের বেলায়েত ঢাবির ভর্তি পরীক্ষা দেবেন

বয়স এখন ৫৫। এই বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বেলায়েত শেখ। দুই ছেলে ও এক মেয়ের জনক এখন একটি কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস করছেন। গাজীপুর জেলার শ্রীপুরের বেলায়েত শেখ অন্যরকম এক উদাহরণ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে ফরম পূরণ করেছেন বেলায়েত শেখ। ওই ইউনিটের পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

বেলায়েত শেখের বড় ছেলে বিয়ে করে ব্যবসা করছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ছোট ছেলে পড়াশুনা করছেন শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, একাদশ শ্রেণিতে। 

জানা যায়, দারিদ্রের কারণে অল্প বয়সে তাকে সংসারের হাল ধরতে হয়েছিল। এরপর নানা সময়ে চেষ্টা করেও পড়াশুনা চালিয়ে যেতে পারেননি। বারবার বাধাগ্রস্ত হওয়ায় ভাই ও ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত করতে চেয়েছিলেন। কিন্তু তার এই স্বপ্নও পূরণ হয়নি। শেষে ৫০ বছর বয়সে ফের পড়াশুনা শুরু করেন। 

বেলায়েত শেখ জানান, তিনি ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে সময় বাবা অসুস্থ হয়ে যান। তাই তাকে সংসারের হাল ধরতে হয়। ফর্ম ফিল আপের টাকা দিয়ে বাবার চিকিৎসা করান। এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। 

বেলায়েত শেখ এখন একজন সাংবাদিক। তিনি দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে সাংবাদিকতা বিভাগে পড়ার ইচ্ছে তার। 

বেলায়েত শেখের অদম্য গল্পে নতুন মাত্রা যোগ হয় ২০১৭ সালে। যখন বয়স ছিল তখন বারবার চেষ্টা করেও বিভিন্ন দায়িত্ব আর দারিদ্রের কারণে মাধ্যমিকের পরীক্ষায় তার বসা হয়নি। শেষে ২০১৭ সালে তিনি নবম শ্রেণিতে ভর্তি হয়ে আবার লেখাপড়া শুরু করেন। রাজধানী ঢাকার বাসাবো এলাকায় অবস্থিত দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে তিনি ২০১৯ সালে ৪.৪৩ জিপিএ নিয়ে দাখিল বা মাধ্যমিকে পাশ করেন। 

এরপর ২০২১ সালে রামপুরায় অবস্থিত মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। এবার তিনি ৪. ৫৮ জিপিএ পেয়ে এইচএসসি পাস করেন। তাতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা তিনি অর্জন করে ফেলেন। 

৫০ বছর বয়সে পড়াশুনা শুরু করে তা চালিয়ে যাওয়া কঠিন ছিল। বেলায়েত শেখ জানান, তাকে নিয়ে অনেকে হাসি-ঠাট্টা করেছেন। অবশ্য এখনো নিজেকে যুবক ভাবেন তিনি। বেলায়েত শেখ বলেন, ‘‘কিছু চুল পেকে গেছে। এগুলো কালি দিয়ে রাখি। কারণ কালি না দিয়ে রাখলে এগুলোর জন্য নিজেকে বয়স্ক মনে হয়। আর তখন মনটা দুর্বল হয়ে যায়। ঢাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ
করেছি। সবার কাছে দোয়া চাই।’’