বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

এডিটর`স চয়েস

এবার মসজিদের পাশাপাশি খোলা জায়গাতেও হবে ঈদের জামাত

 প্রকাশিত: ০৯:৫৯, ১৪ জুলাই ২০২১

এবার মসজিদের পাশাপাশি খোলা জায়গাতেও হবে ঈদের জামাত

 ২১ জুলাই দেশব্যাপী উপযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

নির্দেশনা বলা হয়েছে, এবার মসজিদের পাশাপাশি খোলা জায়গাতেও ঈদের জামাত হবে। ফলে, মহামারী পরিস্থিতিতে তিনটি ঈদের পর এবার ঈদগাহে ঈদের নামাজের জামাতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হল।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, করোনাভাইরাসের স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

এদিকে , ঈদের জামাত আয়োজনে বেশ কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলো হলো-

১। মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না
২। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে
৩। মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন
৪। এছাড়া প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদ বা ঈদগাহে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান–পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে
৫। শর্তের মধ্যে আরও রয়েছে- মসজিদ বা ঈদগাহে অজুর স্থানে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখা
৬। প্রবেশদ্বারেও হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে
৭। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে
৮। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না
৯। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করে দাঁড়াতে হবে
১০। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল