শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

এডিটর`স চয়েস

ইসলামের প্রতি অনুগত হয়ে বলিউড ছাড়লেন অভিনেত্রী "সানা খান"

 প্রকাশিত: ১৯:২২, ৯ অক্টোবর ২০২০

ইসলামের প্রতি অনুগত হয়ে বলিউড ছাড়লেন অভিনেত্রী

ইসলামের প্রতি অনুগত হয়ে বলিউড ছাড়লেন "সানা খান" নামক এক ভারতীয় অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে গ্ল্যামার জগত ছাড়ার কথা ঘোষণা দেন "সানা খান"।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিয়মিত হিজাব ও স্কার্ফ পরিহিত ছবি দিচ্ছিলেন। কুরআন পাঠের ছবিও পোস্ট করেন। কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ওমরাহও করেছেন। মক্কায় মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়েও ছবি তোলেন তিনি।

বৃহস্পতিবার রাতে দীর্ঘ একটি পোস্ট করেন সানা। এতে তিনি লেখেন, ‘আমার জীবনের বড় এক মোড়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অনেক বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটালাম। অনুরাগীরা আমাকে ভালবাসা, সম্মান ও অর্থ দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরে ভাবছি, জীবনের অর্থ কি শুধু নাম আর অর্থ কামানো? যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়?’

তার ভাষ্য, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই অভিনয় ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছেন সানা।

সবার কাছে দোয়া চেয়ে পোস্টে সানা খান অনুরোধ করেন, কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। কোনো কাজের জন্য না বলেন।

অনলাইন নিউজ পোর্টাল