সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

অর্থনীতি

বিনিয়োগ সম্মেলনে ৪ ক্যাটাগরিতে পুরস্কার

 প্রকাশিত: ১৩:০৮, ৯ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সম্মেলনে ৪ ক্যাটাগরিতে পুরস্কার

চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে, আজ বুধবার (৯ এপ্রিল), রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এ সম্মেলনে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেশি বিনিয়োগকারি হিসেবে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারি হিসেবে বিকাশ, এবং ইএসজি ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া, বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।