মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

অর্থনীতি

ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

 আপডেট: ১৫:৩২, ৮ ডিসেম্বর ২০২৪

ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

 পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।  

৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে এগিয়ে নিতে হবে।