সোমবার ২৯ জুন ২০২৬, আষাঢ় ১৫ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

অর্থনীতি

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

 প্রকাশিত: ১৯:৩৯, ৪ জানুয়ারি ২০২৩

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

সরকার আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ মেট্রিক টন (এমটি) চাল আমদানি করবে ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আজ বুধবার এ সংক্রান্ত পৃথক দু’টি প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা যায় খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি প্রস্তাবনায় খাদ্য অধিদফতর এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ভারত থেকে ২১০ দশমিক ৩৫ কোটি টাকার ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করবে।

এদিকে আরও জানা যায় ,একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের অধীনে, খাদ্য অধিদফতর সিঙ্গাপুর থেকে ২১৩ দশমিক ৪০ কোটি টাকা ব্যয়ে আরো ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এম/এস এগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের মাধ্যমে আমদানি করবে।

উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হয়েছে এবং প্রতি মেট্রিক টন চালের দাম হবে ৩৯৭ দশমিক ০৩ ডলার। এর আগে একই ধরনের চালের আমদানি খরচ হয়েছিল প্রতি মেট্রিক টনে ৩৯৩ দশমিক ১৯ মার্কিন ডলার।