শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

অর্থনীতি

পেনশন সঞ্চয়পত্র ক্রেতার ক্রয়সীমা ৫০লাখ থেকে ১কোটি করার প্রস্তাব

 প্রকাশিত: ১৮:২৮, ৩ জানুয়ারি ২০২৩

পেনশন সঞ্চয়পত্র ক্রেতার ক্রয়সীমা ৫০লাখ থেকে ১কোটি করার প্রস্তাব

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর প্রস্তাব করেছে ,পেনশন সঞ্চয়পত্রে ক্রেতার ক্রয়সীমা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করার। এ সম্পর্কিত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়ার প্রস্তাব করা হয়। বর্তমানে চার প্রকার সঞ্চয়পত্রের মধ্যে শুধু পরিবার সঞ্চয়পত্রের মুনাফা প্রতিমাসে দেওয়া হয়।

শুদু তায় নয় একই সঙ্গে পরিবার সঞ্চয়পত্রে পুরুষ ক্রেতার বয়সসীমা ৬৫ বছর থেকে কমিয়ে ৫০ বছরে আনারও প্রস্তাব দেওয়া হয়েছে।

বয়স ১৮ হলেই মহিলা, শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং ৬৫ বছর ও তার বেশি পুরুষ ও মহিলা সঞ্চয়পত্র কিনতে পারেন। পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা ৫০ লাখ টাকা ছিল। এখন এক কোটি টাকা করার প্রস্তাব করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ডুপ্লিকেট ইস্যুও ম্যানুয়ালি করা যাবে।

জানা যায় এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রস্তাবনা গ্রহণ করা হলে বেশি সংখ্যক পুরুষ পরিবার সঞ্চয়পত্র কেনার আওতায় আসবে। প্রতিষ্ঠান সঞ্চয়পত্র বেশি পরিমাণে বিনিয়োগে আগ্রহী হবে। মন্ত্রণালয় অনুমোদন করলে সেটি কার্যকর করা হবে।