বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

সংস্কৃতি

মাসউদুল কাদিরের দুটি ছড়া

 প্রকাশিত: ০৯:৫৪, ৪ ডিসেম্বর ২০২৫

মাসউদুল কাদিরের দুটি ছড়া

বৃষ্টি

বৃষ্টি এখন পড়ছে কেবল

বান তুফানের বেশে

আকাশ কালো এই দুপুরে

যাচ্ছে সময় কেশে।

মধুমাসে মাঘের হাওয়া

শীতল করা দিন

টিনের চালে বৃষ্টি নূপুর

রিন ঝিনা ঝিনঝিন।

গাছগাছালি গোসল সেরে

বলছি ডেকে ওই;

লাগবে না আর বৃষ্টি পানি-

ঠান্ডা লাগে সই।

আকাশ কাঁদে

গোমড়া মুখে আকাশ কাঁদে

চোখে অনেক জল

মেঘের ভেলা পাচ্ছে খোঁজে-

কীসের মনোবল।

আকাশ এবং নদীর মাঝে

বন্ধু বন্ধু ভাব

ঘরবাড়ি তো যাচ্ছে ভেঙে

কী আমাদের লাভ?

পাহাড় ধসে নদী ভাঙে

মানুষ রসাতলে

মিষ্টি মাখা দিনগুলোতে

কেমনে মানুষ চলে?

আকাশ তুমি আবার কবে

ফর্শামুখো হবে

বৃষ্টি দিও রোদের ভেতর

লাগবে ভালো তবে।