বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

সংস্কৃতি

আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা

 প্রকাশিত: ২০:১১, ২ ডিসেম্বর ২০২৫

আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে কাজল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আল মাহমুদের কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, তামিম হোসেন, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, নাদিউজ্জামান রিজভী, ইসমাইল হোসেন, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তাওহিদ খান, আফনাব হোসেন নাহিয়ান, শারজিল হাসান এবং নূরে সিফাত তানিম। আল মাহমুদকে নিবেদিত ইমদাদুল হকের কবিতা পাঠ করেন ইলিয়াস আব্দুল্লাহ এবং স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ।

আল মাহমুদের সাহিত্য নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করেন ইমদাদুল হক, তামিম হোসেন, নাদিউজ্জামান রিজভী এবং আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানের মুখ্য আলোচক ইমদাদুল হক বলেন, আল মাহমুদের সাহিত্য সমগ্র বাংলাদেশের সত্যিকারের দর্পণ। তাঁর সাহিত্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-কালচার যথাযথভাবে প্রতিফলিত হয়েছে।

এছাড়াও আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য 'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এ প্রতিপাদ্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ডালিম হোসেন।