রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

জাতীয়

প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে

 প্রকাশিত: ১৬:১৭, ১৮ মে ২০২১

প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যেও প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে উঠে এসেছে। সম্প্রতি গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্ধ-বার্ষিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে এসেছে। এতে আরো বলা হয়, ২০২০ সালে বাংলাদেশ ২২ বিলিয়ন (দুই হাজার ২০০ কোটি ডলার) প্রবাসী আয় অর্জন করেছে। করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী আয় অর্জন কমলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশে প্রবাসী আয় অর্জন বেড়েছে।

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড নোমাড -এর তথ্য অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে ২০২০ সালে ভারত সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্জন করেছে, ৮৩ বিলিয়ন ডলারের বেশি। প্রায় ৬০ বিলিয়ন ডলার অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ৪৩ বিলিয়ন ডলার অর্জন করে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন। তারা অর্জন করেছে ৩৫ বিলিয়ন ডলার। ৩০ বিলিয়ন ডলার অর্জন করে পঞ্চম অবস্থানে রয়েছে মিসর এবং ২৬ বিলিয়ন ডলার অর্জন করে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশের পরে রয়েছে নাইজেরিয়া, ভিয়েতনাম ও ইউক্রেন।

অনলাইন নিউজ পোর্টাল