সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

জাতীয়

মাদক বিক্রির টাকা না দেয়ায় যুবককে খুন

 প্রকাশিত: ২১:৩৩, ২৩ এপ্রিল ২০২১

মাদক বিক্রির টাকা না দেয়ায় যুবককে খুন

ময়মনসিংহ  জেলখানা বেড়িবাঁধ থেকে দিদারুল ইসলাম রুবেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের দেড় মাস পর হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমন মিয়া (২৫) ও মো. খোকন (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ। তারা দু’জনই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।
৩ মার্চ রাতে রুবেল নামে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধারের পর ৪ মার্চ কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের হয়। এরপর ১৩ মার্চ হত্যার রহস্য উদঘাটনের জন্য মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়। পরে পুলিশ সুপারের দিক নির্দেশনায় তদন্ত কার্যক্রম শুরু করে ডিবি।

ওসি আরও বলেন, দীর্ঘ তদন্তের পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামি সুমন মিয়াকে ভালুকা উপজেলার ড্রাইভারপাড়া এলাকা থেকে এবং রাত সাড়ে ১০টার দিকে সদরের চরভবানীপুর কোনাপাড়া এলাকা থেকে আরেক আসামি খোকনকে গ্রেফতার করা হয়।

অনলাইন নিউজ পোর্টাল