মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

জাতীয়

সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ

 প্রকাশিত: ২০:৪৫, ১৬ জুন ২০২৬

সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর একজন এমপির বক্তব্যের কিছু শব্দকে ‘অরুচিকর ও অশ্লীল’ বিবেচনা করে সেগুলো কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমালোচনার প্রসঙ্গ টানতে গিয়ে ‘চালুনি’ ও ‘সুঁচের’ কথোপকথনের একটি উপমা দেন।

তবে উপমাটিতে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে স্পিকার তাকে সতর্ক করেন। স্পিকার বলেন, “সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হল।”

সংসদীয় কার্যপ্রণালিতে ‘এক্সপাঞ্জ’ বলতে কার্যবিবরণী থেকে কোনো বক্তব্য বা শব্দ বাদ দেওয়াকে বোঝায়। সেগুলো সংসদের আনুষ্ঠানিক নথির অংশ হিসেবে গণ্য হয় না।

এর আগে বক্তব্যে আব্দুস সাত্তার প্রস্তাবিত বাজেটের কয়েকটি দিক নিয়ে আপত্তি তোলেন। তার দাবি, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ বাড়বে এবং রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কারণে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা বাড়ার আশঙ্কা রয়েছে।

তার ভাষায়, “নিত্যপণ্যের বাজার এমনিতেই অস্থির। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়বে।”

বড় বাজেট ঘাটতি ব্যাংক ঋণনির্ভরতা বাড়াতে পারে মন্তব্য করে তিনি বলেন, “এতে সুদের হার বাড়বে, বিনিয়োগ কমবে এবং সরকার ও করদাতাদের ওপর ঋণের চাপ আরও বাড়বে।”

সরকারের ঋণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “সরকারের মোট ঋণ ২১ লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির প্রায় ৩৯ থেকে ৪১ শতাংশের সমপরিমাণ।”

মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন, “কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কিছু বরাদ্দ বাড়লেও, মাদ্রাসা সরকারিকরণের কোনো সুস্পষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রত্যেক জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে। কিন্তু মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কি না, তা এখনও আমাদের বোধগম্য হয়নি।”

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মাদ্রাসা শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার দাবি তুলে তিনি প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারি করার প্রস্তাব দেন।

নিজ এলাকা নীলফামারীর ডোমার ও ডিমলার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে সেখানে সবজি ও ফল সংরক্ষণাগার স্থাপনের দাবি তোলেন এমপি সাত্তার।