মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

রাজনীতি

সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম

 প্রকাশিত: ১৪:৪৭, ১৬ জুন ২০২৬

সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম

প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। সরকার এ উদ্যোগ থেকে সরে আসার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত সব মিছিলের কর্মসূচি বাতিল করা হয়।

এর আগে, উক্ত সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৮ জুন রাজধানী ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে সরকারের অবস্থান পরিবর্তনের প্রেক্ষিতে আন্দোলনকারী পক্ষ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সরকারের বিতর্কিত উদ্যোগ প্রত্যাহারের ফলে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম ও নীতিমালা নিয়ে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।