শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল

 প্রকাশিত: ১৬:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল

জুলাই আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সোমবার রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে নিজের অসুস্থতার কথা তুলে ধরে নজরুল ইসলাম মজুমদার বলেন, “রিমান্ড দিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক করতে পারি।”

কামাল হোসেন সবুজ নামের এক ব্যক্তিকে হত্যা অভিযোগে দায়ের করা এ মামলায় গত ৭ নভেম্বর ব্যবসায়ী মজুমদারকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রেজাউল করিম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ঠিক করে।

সে অনুযায়ী এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মজুমদারকে সোমবার আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠেননি। ১৭ বছর ধরে নজরুল ইসলাম মজুমদারের মত লোকেরা অর্থ দিয়ে, মদদ দিয়ে তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। আন্দোলনকারীরা ভোটাধিকার চেয়েছিল। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে। তাদের মধ্যে সবুজও একজন। এই নজরুল ইসলাম মজুমদারের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী সাদেকুর রহমান তমাল রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “এজাহারে তার নাম নাই। সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আন্দোলনের সময় তিনি দেশে ছিলেন না। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ সহায়তা দিয়েছেন।

“অর্থ সহায়তা কীভাবে দিয়েছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তিনি অসুস্থ, বয়স্ক একজন মানুষ। তার রিমান্ড আবেদন বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক।”

এরপর আদালতের কাছে ১ মিনিট কথা বলার অনুমতি চান নজরুল ইসলাম মজুমদার।

আদালত অনুমতি দিলে বলেন, “আমি হার্টের রোগী। গত সপ্তাহে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ি। টেস্ট করে হার্টে ব্লক ধরা পড়েছে।

“আমার রাইট বান্ডেল পুরো ব্লক। এ অবস্থায় আবার রিমান্ড দিলে অসুস্থ হয়ে পড়ব।”

নজরুল ইসলাম মজুমদার বলেন, “গত ১৫ মাস ধরে জেলে আছি। অনেক মামলায় রিমান্ড হয়েছে। দুদকের দুই মামলায় রিমান্ড না দিয়ে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। রিমান্ডে নেওয়া হলে আবার অসুস্থ হয়ে পড়ব।”

নাসা গ্রুপের চেয়ারম্যান বলেন, “আমি ইংলিশে অনার্স, মাস্টার্স। আমাকে প্রয়োজনে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক। রিমান্ডে আপত্তি নেই।

“তবে রিমান্ডে নিলে যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করছি।”

শুনানি নিয়ে আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ আসে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের বাটার গলিতে গুলিবিদ্ধ হন কামাল হোসেন সবুজ। পরে মারা যান তিনি।

এ ঘটনায় পুলিশের তরফে গত ৭ জুলাই আওয়ামী লীগের ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।