সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

জাতীয়

বিমানে নিয়োগ: ভাইভায় ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা

 প্রকাশিত: ১৪:০৭, ১৩ মার্চ ২০২৫

বিমানে নিয়োগ: ভাইভায় ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট' পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা একজনসহ মোট দু'জনের বিরুদ্ধে মামলা করেছে উড়োজাহাজ সেবা সংস্থাটি।

মামলার দুই আসামির মধ্যে জামালপুরের সরিষাবাড়ির ফকিরবাড়ি গ্রামের ৩০ বছর বয়সী আসিফ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই উপজেলার চর চামিড়ার মো. হুমায়ুন কবীর পলাতক রয়েছেন।

বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন বুধবার বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, বুধবার বিমানের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলাকালে আসিফ হাসান নামের ওই পরীক্ষার্থীকে নিয়ে সন্দেহ তৈরি হলে মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন।

পরে আসিফ স্বীকার করেন যে, তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তার পরিবর্তে হুমায়ুন কবীরের সহায়তায় অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। আর তিনি অন্যজনের ভাইভা পরীক্ষা দিতে এসেছেন।

এজাহারে বলা হয়েছে, একটি সংঘবদ্ধচক্র পূর্ব পরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং আসিফ ওই চক্রের সদস্য।

বিমানবন্দর থানার পরিদর্শক তাসলিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলাতক আসামিকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। আর যাকে সোপর্দ করা হয়েছে, তাকে আজ (বৃহস্পতিবার) আদালতে তোলা হচ্ছে।”

এর আগে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে অন্যের হয়ে লিখিত পরীক্ষা দিতে আসা ‘সংঘবদ্ধ চক্রের' একাধিক সদস্যকে আটক করে মামলা দিয়েছে বিমান।