বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

জাতীয়

গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

 প্রকাশিত: ১০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যা চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যা চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।